সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত আফগানিস্তানে ২৫

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানের হেরাতে বাস দুর্ঘটনায় ৭৯ জন নিহত হওয়ার কয়েকদিন পর আবারও মর্মান্তিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে দেশটির রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত হন। একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আরও ২৭ জন আহত হয়েছে বলে জানা গছে। ভোরে কাবুলের উপকণ্ঠে আরঘান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ এবং কান্দাহার থেকে যাত্রী বহন করছিল এবং রাজধানীর দিকে যাওয়ার সময় এটি উল্টে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, প্রাথমিকভাবে বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি মারাত্মক দুর্ঘটনার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। ওই ঘটনায় অন্তত ৭৯ জন আফগান নাগরিক নিহত হন। হেরাত দুর্ঘটনাটি গভীর রাতে ঘটেছিল। ইরানের সঙ্গে হেরাত শহরের সংযোগকারী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস, একটি মোটরসাইকেল এবং একটি মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের মধ্যে ইরান থেকে ফিরে আসা আফগান শরণার্থী নারী ও শিশুও ছিলেন।


এই বিভাগের আরো খবর