সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১০২ বছর বয়সে মাউন্ট ফুজিতে আরোহণের রেকর্ড

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিদেশ : ১০২ বছর বয়সী একজন জাপানি হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও মাউন্ট ফুজিতে আরোহণ করে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পর্বতারোহণের স্বীকৃতি পেয়েছেন। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কোকিচি আকুজাওয়া জন্মগ্রহণ করেন ১৯২৩ সালে। চলতি মাসের শুরুর দিকে তার পর্বতারোহণের কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান পায়। ৯৬ বছর বয়সে ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় আরোহণের কথা উল্লেখ করে আকুজাওয়া এএফপিকে বলেন, ‘শেষবার আরোহণের পর ছয় বছর পার হয়েছে।’ কোকিচি একসময় কেন্দ্রীয় গুনমা অঞ্চলে পশুপালন করতেন। বর্তমানে বয়স্ক পরিচর্যাকেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং তাদের ছবি আঁকা শেখান। মাউন্ট ফুজিতে তার আরোহণের প্রস্তুতি শুরু হয় এ বছরের জানুয়ারিতে। এর আগে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি পাহাড়ে হাঁটার সময় হোঁচট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তার মেয়ে ৭৫ বছর বয়সী ইউকিকো এএফপিকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা পুরো পরিবারকে চিন্তায় ফেলে দিয়েছিল। তবে বাবা পর্বতারোহণের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।’ ইউকিকো আরো বলেন, ‘বাবা এতো দ্রুত আরোগ্য লাভ করেছিলেন যে, তার চিকিৎসকরাও এটি বিশ্বাস করতে পারছিলেন না।’ কোকিচি আবারো স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক ঘণ্টা ধরে হাঁটা শুরু করেন। এছাড়া প্রায় প্রতি সপ্তাহে পাহাড়ে আরোহণের জন্য ঘাম ঝরাতেন। আকুজাওয়া তিন দিন ধরে মাউন্ট ফুজিতে আরোহণ করেন এবং দুই রাত কুঁড়ে ঘরে কাটিয়েছিলেন। তবে, অনেক উঁচু হওয়ায় একপর্যায়ে হতাশই হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি সফল হন। ইউকিকো বলেন, ‘বাবা তার সঙ্গীদের সহায়তায় মনের জোরে চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।’


এই বিভাগের আরো খবর