সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল ইউক্রেন, ইইউতে যোগদানে ট্রাম্পের সহায়তা প্রত্যাশা

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমপ্রতি ঘোষণা করেছেন যে, তার দেশ একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হাঙ্গেরিকে চাপ দেওয়ার বিষয়ে সহায়তা চেয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির। জেলেনস্কি এএফপিকে জানান, ‘ফ্ল্যামিঙ্গো’ নামের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র। আগামী ফেব্রুয়ারির মধ্যে এটি ব্যাপকভাবে উৎপাদন শুরু হতে পারে। জেলেনস্কি আরও জানান, ‘তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন হাঙ্গেরি তাদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়াকে বাধা না দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দল এ বিষয়ে কাজ করবে।’ একই মন্তব্যে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণে চীনের ভূমিকা চান না বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, চীন যুদ্ধ থামাতে সাহায্য করেনি বরং ড্রোন সরবরাহ করে রাশিয়াকে সহায়তা করেছে। এছাড়া জেলেনস্কি বলেছেন, ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তিনি সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা তুরস্ককে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকেরও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রুশ বাহিনীর জাপোরিঝিয়া অঞ্চলে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে বলেও দাবি করেন।


এই বিভাগের আরো খবর