সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিদেশ : ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন মতে, বুধবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে ২৩ এপ্রিল নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এরপর কয়েকবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত বুধবার আরও এক মাস বাড়ানো হলো। যা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর