সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হত্যার দায়ে ইরানে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিদেশ : চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, ‘ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে গতকাল মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। ইরান সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে। মিজান বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।’ ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে। মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হবে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।


এই বিভাগের আরো খবর