সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন উপযোগী নয়: রিজভী

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়।”

রুহুল কবির রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।


এই বিভাগের আরো খবর