সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে। গত শনিবার এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় বৈঠকের একদিন পর মস্কোয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন বলেন, বৈঠকটি ‘সময়োপযোগী’ এবং ‘খুবই ফলপ্রসূ’ ছিল, যা ক্রেমলিনের প্রকাশিত ছবিতে দেখা গেছে। পুতিন বলেন, ‘এতদিন ধরে এই পর্যায়ে এমন সরাসরি আলোচনা আমাদের হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান শান্তভাবে এবং বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি।’ পুতিন বলেন, ‘আলোচনাটি ছিল অত্যন্ত খোলামেলা, বিষয়ভিত্তিক, এবং আমার মতে, এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরো কাছাকাছি নিয়ে এসেছে।’ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে ব্যাপক আক্রমণ শুরু করে। এই হামলায় হাজার হাজার মানুষ নিহত, বহু শহর ধ্বংসস্তূপে পরিণত এবং লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।


এই বিভাগের আরো খবর