সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস দুর্ঘটনায় আলজেরিয়ায় ১৮ জন নিহত

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিদেশ : আলজেরিয়ার রাজধানীতে একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন ডুবে মারা যায় এবং ৯ জন আহত হয়। পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার সময় রাস্তা থেকে উল্টে গিয়ে ওউদ এল হাররাচ নদীতে পড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা আসার আগেই বাসিন্দারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২৫টি অ্যাম্বুল্যান্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর