সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মরক্কোর উত্তরাঞ্চলীয় বনাঞ্চল দাবানলে পুড়ছে

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিদেশ : মরক্কোর উত্তরাঞ্চলের বনে ছড়িয়ে পড়া বড় ধরনের দাবানলের বেশিরভাগই নিয়ন্ত্রণে এসেছে। দেশটির জাতীয় বন ও পানি বিষয়ক সংস্থা (এএনইএফ) জানিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাবাত থেকে এএফপি এ খবর জানায়। এএনইএফ এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটন শহর শেফচাউয়েনের পার্শ্ববর্তী স্থানে দাবানল ছড়িয়ে পড়ার পর প্রধান চারটি হটস্পটের মধ্যে তিনটি বুধবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দাবানলে প্রায় ৫০০ হেক্টর বন ও ক্ষেত পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ৪৫০ জন কর্মী এবং আটটি বিমান ওই এলাকায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। এএনইএফ আরো জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা কাজ করবেন এবং অন্যান্য লজিস্টিক সহায়তা অব্যাহত থাকবে। এএনইএফ পরিচালক আবদে রহিম হাউমি এএফপিকে জানান, এটা এ বছরের মধ্যে সৃষ্ট সবচেয়ে বড় দাবানল। ঝড়ো বাতাস ও দুর্গম অঞ্চল হওয়ায় বেপরোয়া গতিতে দাবানলের বিস্তার ঘটেছে।


এই বিভাগের আরো খবর