সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পথ হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিদেশ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুঙ্ন  বুধবার বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘পথ হারিয়ে ফেলেছেন’। ওয়েলিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী লুঙ্ন বলেন, ‘গাজায় যা ঘটছে তা একেবারেই, একেবারেই ভয়াবহ।’ লুঙ্ন অস্বাভাবিকভাবে স্পষ্টবাদী হয়ে বলেন, ‘নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি বলেন, ‘নেতানিয়াহু আন্তর্জাতিক সমপ্রদায়ের কথা শুনছেন না, যা একেবারেই অগ্রহণযোগ্য।’ এদিকে যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়লেও, নেতানিয়াহু সমপ্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটিই ‘যুদ্ধ শেষ করার সেরা উপায়।’ জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। কারণ, ইসরাইল সেখানে মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই যুদ্ধের কারণে ইসরাইল সমালোচনার মুখে পড়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বৃটেনের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘নিউজিল্যান্ড কিছুদিন ধরেই স্পষ্ট করেছে যে, ফিলিস্তিনি রাষ্ট্রকে আমরা স্বীকৃতি দেবো কিনা তা নয়, বরং কবে দেবো সেটাই মূল বিষয়।’ তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এবং যদি দেয়, তাহলে কখন ও কীভাবে দেবে, সে বিষয়ে মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।’


এই বিভাগের আরো খবর