সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান সেনার গুলিতে কাশ্মীর সীমান্তে ২ ভারতীয় সেনা নিহত

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিদেশ : কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ‘সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা’ এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) হামলার পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলাটি হয়েছিল ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তার দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়। দুই দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান। ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে এক অভিযান চালাচ্ছে। ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে।


এই বিভাগের আরো খবর