সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিহাদিদের হামলায় পুলিশ নিহত

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে জিহাদিরা একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই ঘটনায় তিন জন হামলাকারীও নিহত হয়েছে। ইরানি মিডিয়া তাসনিম সংবাদ সংস্থাগতকাল একথা জানিয়েছে। সিস্তান-বেলুচিস্তানের ওই এলাকায় সন্ত্রাসীরা থানায় প্রবেশের চেষ্টা করার সময় সারাভানের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আক্রমণকারীরা পাকিস্তানে অবস্থিত ও ইরানের দক্ষিণ-পূর্বে সক্রিয় সুন্নি জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল এর সদস্য। তাসনিম জানায়, ‘এই হামলার ঘটনায় তিন জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। ’ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া সিস্তান-বেলুচিস্তান নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী বা চোরাকারবারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে আসছে। এই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বালুচ জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, যারা শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নি ইসলাম পালন করে। ২৬ জুলাই, প্রদেশের রাজধানী জাহেদানের একটি আদালত ভবনে বন্দুকধারীরা হামলা চালায়। ওই ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়। পরে জইশ আল-আদল হামলাটির দায় স্বীকার করে। গত অক্টোবরে প্রদেশটির সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটিতে ১০ পুলিশ কর্মকর্তা নিহত হন।


এই বিভাগের আরো খবর