সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভয়াবহ ধসের পর চিলির তামার খনি পুনরায় কার্যক্রম শুরু করবে

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ ধসের কারণে কাজ বন্ধ থাকার পর গতকাল থেকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনির পুনরায় কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এর আগে ‘ভূমিকম্পের’ কারণে একটি সুড়ঙ্গ ধসের পর আটকে পড়া পাঁচজন খনি শ্রমিককে খুঁজে পেতে চিলির খনি মন্ত্রণালয় গত ১ আগস্ট এল টেনিয়েন্টেকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেয়। ধসে প্রাথমিকভাবে এক শ্রমিক নিহত ও অন্য পাঁচজন নিখোঁজ হয়। তবে পরে নিখোঁজ শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করা হয়। ভূমিকম্পের কারণে নাকি খননের কারণে কম্পনটি ঘটেছে তা এখনো তদন্তাধীন রয়েছে। রাষ্ট্রায়ত্ত অপারেটর কোডেলকো জানিয়েছে, গতকাল থেকে পুনরায় খনির স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।


এই বিভাগের আরো খবর