সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পক্ষপাতিত্বের সুযোগ নেই: নির্বাচন কমিশনার

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্বেরও কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট করে বলেন, যে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীতে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

ইসি সানাউল্লাহ বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেষ্ট, আর জনগণের মধ্যে ভোট নিয়ে যে প্রত্যাশা তৈরি হচ্ছে তা ইতিবাচক দিক। তবে দেশের রাজনৈতিক অসহিষ্ণুতা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, যার প্রভাব নির্বাচনের ওপরও পড়তে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা এবং নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হতে পারে। তবে এসব পরিস্থিতিতেও ইসি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, “নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”


এই বিভাগের আরো খবর