সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাগুলিতে জম্মু-কাশ্মীরে ২ ভারতীয় সেনা নিহত

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিদেশ : ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে এ দুইজন নিহত হয়।  শনিবার ভারতীয় সেনাবাহিনী এনডিটভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন- ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। দেশটির সেনাবাহিনীর ১৫ কর্পস সদর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিহতদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। এদিকে সরকারি সূত্র জানিয়েছে, রাতভর গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। প্রতিবেদনে বলা হয়, চলমান অভিযানে শতাধিক সেনা সদস্য অংশ নিয়েছেন, যা এ অঞ্চলের অন্যতম বড় অভিযান হিসেবে দেখা হচ্ছে। অভিযানে বিচ্ছন্নতাবাদীদের টার্গেট করার জন্য ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আকহাল এলাকার ঘন অ্যালপাইন জঙ্গলে তীব্র গোলাগুলি ও মাঝেমধ্যে বিস্ফোরণের মধ্যে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে। সেনা বাহিনী ও প্যারাট্রুপাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। জানা যায়, গত শুক্রবার সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে আকহাল এলাকায় বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতির খবরের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। পুলিশ ও সেনার শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ বিষয়ে জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ভূখণ্ড ও জঙ্গলের জটিলতার কারণে সময় লাগছে, তবে আমরা তাদের খুঁজে বের করবো।


এই বিভাগের আরো খবর