সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানি প্রভাষককে গ্রেপ্তারের পর জোরপূর্বক হিজাব খুলে ফেলেছে ফ্রান্সের পুলিশ

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিদেশ : ফ্রান্সে প্রায় ছয় মাস ধরে নির্বিচারে আটক থাকা ইরানি নাগরিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহদিহ এসফান্দিয়ারিকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বোন জাহরা এসফান্দিয়ার। গত বুধবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফরাসি পুলিশ কর্মকর্তারা তাকে আটক রাখার প্রথম দিন থেকেই জোর করে হিজাব খুলে ফেলেছেন। ইরানি প্রভাষকের বোন আরও বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ফরাসি শহর লিওঁতে তার বোনের বাড়িতে ঢুকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বোনের একটি টেলিগ্রাম চ্যানেল ছিল, সেখানে তিনি সামপ্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট শেয়ার করতেন। বিশেষ করে গাজা উপত্যকার তথ্যগুলো, যেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। জাহরা বলেন, মাহদিহকে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো শুনানি হয়নি। তিনি উল্লেখ করেন, ‘সে মানসিক চাপের মধ্যে আছে। প্রথম দিন থেকেই তার হিজাব খুলে ফেলা হয়েছে।’ জাহরা বলেন, ফরাসি কর্তৃপক্ষ মাহদিহকে তার পছন্দের খাবারও খেতে না। ৩৯ বছর বয়সী ইরানি ভাষাবিদ এবং ফরাসি ভাষায় স্নাতক মাহদিহ এসফান্দিয়ারি গত ৮ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। তিনি লিওঁর লুমিয়ের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি একজন প্রভাষক, অনুবাদক এবং দোভাষী হিসেবে কাজ করেন। গ্রেপ্তারের পর ব্যাখ্যাও দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়কে। দীর্ঘ অনুপস্থিতির পর বিশ্ববিদ্যালয় পরিবার ইরানি কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে। ঘটনা জানাজানি হলে ফরাসি বিচার বিভাগীয় কর্তৃপক্ষ অবশেষে এপ্রিলের প্রথম দিকে নিশ্চিত করে, তাকে আটক করা হয়েছে এবং প্যারিসের শহরতলিতে অবস্থিত ফ্রেশনেস কারাগারে রাখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর