সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের দূতের সঙ্গে সাক্ষাৎ করলেন পুতিন

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ার দুদিন আগেই উইটকফের সঙ্গে দেখা করলেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী শুক্রবারের মধ্যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সময়সীমা বেঁধে দিয়েছেন। যুদ্ধ বন্ধ না করলে মস্কো নতুন শাস্তির মুখোমুখি হবে বলেও সতর্ক করেছেন তিনি। নির্বাচনের আগে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। ট্রাম্প। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে তিন দফা রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। বরং উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরো বেড়েছে। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। ক্রেমলিনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে উইটকফের সঙ্গে হাত মেলাচ্ছেন পুতিন। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর