সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে রেকর্ড তাপমাত্রা, ফসল নিয়ে উদ্বেগ

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিদেশ : জাপানে নজিরবিহীন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।  মঙ্গলবার জাপানের তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। একে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে, কৃষকরা তাদের ফসল নিয়ে উদ্বিগ্ন। কারণ এই চরম গরম তাদের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশের তাম্বা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার পূর্বাঞ্চলীয় গানমা প্রদেশের ইসেসাকি শহরের তাপমাত্রা আগের রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রাকে অতিক্রম করেছে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী,চলতি গ্রীষ্মে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অস্বাভাবিক গরমে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নিতে সরকারকে উদ্বুদ্ধ করা হয়েছে। জুলাই মাসে টানা তৃতীয় বছরের মতো রেকর্ড গড়ার পর জাপানজুড়ে গড় তাপমাত্রা আরও বেড়েছে। এছাড়া জাপান সাগরের তীরবর্তী উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ গুরুতরভাবে কমে গেছে। ফলে ফসল নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে কিছু ধান উৎপাদনকারী অঞ্চলে দুর্গন্ধযুক্ত পোকার বিস্তার ঘটেছে। যদিও সরকার গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতে ঘাটতি ঠেকাতে ধান উৎপাদন বৃদ্ধির নতুন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে। কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি এক সংবাদ সম্মেলনে বলেন,সরকার পোকামাকড় দমন ও খরা মোকাবিলায় সহায়তা দেবে। ২০২৩ সালের চরম গরম ধানের গুণগত মান নষ্ট করেছিল, যা গত বছর তীব্র ঘাটতির কারণ হয়েছিল এবং সরকারের সরবরাহ ও চাহিদা অনুমানে ভুলের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে দেশের এই প্রধান খাদ্যের দাম ঐতিহাসিকভাবে বেড়ে যায় এবং জাতীয় সংকটের সৃষ্টি হয়।


এই বিভাগের আরো খবর