সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিদেশ : প্রযুক্তি বিশ্বে আবারও নতুন করে তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টরাল তথা পিএইডডি প্রোগ্রামে। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। সুয়ে বা-০১ নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সমপ্রতি শাংহাইতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে। সুয়ে বা-০১ এর নির্মাতা হচ্ছেন লি লিংতু ও তার দল। সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডঅ্যাপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা লি লিংতু। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। রোবটটিকে বলা হচ্ছে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’। ডেভেলপার লি বলেন, আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে। তিনি আরও বলেন, মানব অভিনেতা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে যায়। রোবট তা হবে না। এটি দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেও কাজ করতে পারবে। রোবটটির বিকাশ শুরু হয় ২০২১ সালে। ওই সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে আর্টস ও রোবটিঙ্ প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু হয়। চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদির প্রশিক্ষণ। রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে শিখবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে।


এই বিভাগের আরো খবর