সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আকস্মিক বন্যায় উত্তরাখণ্ডে ৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিদেশ : ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৫০ জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।প্রবল বর্ষণের উৎসস্থল ছিল খির গঙ্গা নদীর অববাহিকা। সেখান থেকে এক পর্যায়ে পানির ঢল নেমে আসে পাহাড় থেকে, যা ধারালি গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাড়িঘর ও স্থাপনা ভাসিয়ে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে প্রচণ্ড পানির স্রোত ধেয়ে আসছে এবং লোকজন আতঙ্কে চিৎকার করছে। উত্তরকাশী পুলিশ ঘটনাস্থলের ছবি পোস্ট করে জনগণকে নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতি বিবেচনায় সবাই যেন নদীর কাছাকাছি না যান। আপনি, আপনার সন্তান ও গবাদি পশুদের নদী থেকে দূরে রাখুন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এঙ্ (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। সেখানে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দলগুলো উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত। আমি নিজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। উত্তরাখণ্ডে এবছর টানা ভারী বর্ষণ দেখা দিচ্ছে। হরিদ্বারের গঙ্গাসহ বড় বড় নদীগুলো বিপৎসীমার ওপরে রয়েছে। সোমবার রুদ্রপ্রয়াগ জেলায় ২ জন নিহত হন, দুটি দোকান ধসে পড়ে পাহাড় থেকে নেমে আসা পাথর ও মাটির চাপে।
সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর