সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নৌকাডুবিতে ইয়েমেন উপকূলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৪

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিদেশ : ইয়েমেন উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। এখনো অন্তত ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে, যখন আরব সাগরে প্রবল ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পর উপকূল থেকে ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ জানান, প্রায় ১৫৭ অভিবাসী নিয়ে বিপজ্জনক রুটে যাত্রা করছিল নৌকাটি। এই পথ সাধারণত মানব পাচারকারীরা ব্যবহার করে থাকে। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে কাজের সন্ধানে পাড়ি দেওয়া অভিবাসীদের জন্য ইয়েমেন এখনও একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সামপ্রতিক মাসগুলোতে এই রুটে বহু মানুষ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় উপকূল থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়। আরও ১৪টি মরদেহ পাওয়া যায় আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতাল মর্গে। আবিয়ান নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতদেহগুলো উপকূলজুড়ে বিভিন্ন স্থানে ভেসে আসছে। আইওএম-এর এক মুখপাত্র বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি আমাদের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরে—যেখানে হতাশাগ্রস্ত মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসনে পা বাড়াচ্ছেন, আর পাচারকারীরা সেই দুর্বলতাকে শিকার করছে।’ আইওএম প্রধান এসোয়েভ সতর্ক করে বলেন, অভিবাসীদের রক্ষায় আন্তর্জাতিক আইনি কাঠামো জোরদার করা দরকার। তিনি বলেন, ‘আমরা সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই—যাতে মানুষ বৈধ পথে অভিবাসনের সুযোগ পায় এবং বিপজ্জনক পথে পাচারকারীদের ফাঁদে না পড়ে।’ প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ধুবাব উপকূলে আরও দুটি নৌকা ডুবে যায়, যেগুলোতে ছিল ১৮০ জনের বেশি অভিবাসী। ওই সময় মাত্র দুজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল, বাকিদের সবাই নিখোঁজ বা মৃত বলে মনে করা হয়। আইওএমের সামপ্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, পাচারকারীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ায়ও তারা নৌকা পাঠাচ্ছে। যদিও ঝুঁকি অত্যন্ত বেশি, তবু হাজারো অভিবাসী এখনও এই পথেই ভাগ্য পরিবর্তনের স্বপ্নে যাত্রা করছেন। শুধু ২০২৪ সাল থেকেই ইয়েমেনে পৌঁছেছেন ৬০ হাজারেরও বেশি অভিবাসী।


এই বিভাগের আরো খবর