সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না। চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়। তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে। তবে আমি মনে করি, একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে টেনিও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইল্ডাও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে সামপ্রতিক অগ্রগতি ভেস্তে যাবে এবং যদি শরৎকালে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়, তবে তাতে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনাও নষ্ট হবে। উইল্ডাও জোর দিয়ে বলেন, এই হুমকিগুলো বাস্তবায়ন করা হলে সামগ্রিক আলোচনা বিপর্যস্ত হবে।


এই বিভাগের আরো খবর