সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরস্ক আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা জানিয়েছে

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বিদেশ : অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে রোববার ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরো উস্কে দিচ্ছে। ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপে যে, ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন। ‘আল-আকসা মসজিদ’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরাইলি পুলিশের সুরক্ষায় ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, আল-আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে। ইসরাইল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ।


এই বিভাগের আরো খবর