সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর প্রাণহানি

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বিদেশ : ইয়েমেনের উপকূলে এক জাহাজ ডুবিতে কমপক্ষে ২৭ জন অভিবাসীর প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের দুটি নিরাপত্তা সূত্র রোববার বার্তা সংস্থা এএফপিকে জানায়, এই দুর্ঘটনায় আরো শতাধিক লোক এখনও নিখোঁজ রয়েছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দুবাই থেকে এএফপি জানায়, ঘটনাটির তদন্ত চলছে। ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লাশগুলো উদ্ধার করা হয়েছে। অপর সূত্রটি জানায়, ডুবে যাওয়া নৌকায় ১৫০ জন আরোহী ছিলেন এবং ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি পুলিশ সূত্র এএফপিকে জানায়, নৌকাটি (আবিয়ান) প্রদেশের উপকূলের দিকে যাচ্ছিল। আবিয়ান প্রদেশের নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আবিয়ান উপকূলে ডুবে যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপীয় ওরোমো অভিবাসীর লাশ উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনী বর্তমানে একটি বৃহৎ অভিযান পরিচালনা করছে। এতে আরো বলা হয়, বিভিন্ন সৈকত জুড়ে বহু লাশ পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে যে, সমুদ্রে এখনও অনেক ভুক্তভোগী নিখোঁজ হয়েছে।


এই বিভাগের আরো খবর