সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪৫০ বছরের মধ্যে প্রথমবার রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলে ৪৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির জরুরি সংস্থা কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর কয়েকদিন পর এটি ঘটলো। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা গেছে, ১৫৫০ সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত হওয়া ‘ক্র্যাশেনিনিকভ’ আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল স্তূপ বেরিয়ে আসছে। কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ছাইয়ের বিশাল স্তূপটি ৬ হাজার মিটার (১৯৭০০ ফুট) উচ্চতায় পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগ্নেয়গিরি থেকে (ছাইগুলো) পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। ছাইগুলো যেদিক দিয়ে যাচ্ছে, সেখানে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই। জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনা রেকর্ড করা হয়নি।’ মন্ত্রণালয় আরও জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে এই অঞ্চলে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে। গত বুধবার এই অঞ্চলে ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাতের পর সুপ্ত আগ্নেয়গিরিও সক্রিয় হওয়ার ঘটনাটি ঘটে। গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রাম অনুসারে, ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাত বেশ সাধারণ, কেননা ২০০০ সাল থেকে এটিতে কমপক্ষে ১৮টি অগ্ন্যুৎপাত ঘটেছে। সামপ্রতিক দুটি অগ্ন্যুৎপাতই রাশিয়ায় রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটির পরে ঘটে। গত বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পেট্রোপাভলভস্কে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের পর থেকে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর প্রভাব ছড়িয়ে পড়ে চীন, জাপানসহ এশীয় কিছু দ্বীপ অঞ্চলে। এর ফলে সুনামির সতর্কতা জারি করা হয় এবং জাপান থেকে হাওয়াই ও ইকুয়েডর পর্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এতে রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর সুনামির প্রভাবে বিধ্বস্ত হয় এবং একটি মাছ ধরার কারখানা ডুবে যায়।


এই বিভাগের আরো খবর