সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভয়াবহ বিস্ফোরণ : পাকিস্তানে ৫ শিশু নিহত, নারীসহ আহত ১৩

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এদের মধ্যে এক নারী ও একাধিক শিশু রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি পুরোনো একটি মর্টার শেলের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত লাক্কি মারওয়াত সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রতিবেদনে আরও জানানো হয়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে।


এই বিভাগের আরো খবর