সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘‘ভাঙা হৃদয় নিয়ে বলছি, গাজায় ‘গণহত্যা’ চলছে’’

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পুরস্কারপ্রাপ্ত ইসরাইলি লেখক ও শান্তিবাদী ডেভিড গ্রসম্যান গাজায় ইসরাইলি অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি এই শব্দটি অত্যন্ত কষ্ট এবং ভাঙা হৃদয় নিয়ে ব্যবহার করছি।’ গত শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইতালীয় দৈনিক লা রিপাবলিকাতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রসম্যান বলেন, ‘বহু বছর ধরে আমি ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখন যা দেখছি, এবং যাদের সঙ্গে কথা বলেছি তাদের অভিজ্ঞতা শোনার পর, আমি আর না বলে থাকতে পারছি না।” গ্রসম্যান বলেন, ‘এই শব্দটি এক ধরনের তুষারধসের মতো-একবার বললে তা আরও বড় হয়ে যায় এবং আরও ধ্বংস ও কষ্ট বাড়িয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘হলোকাস্টের ইতিহাস থাকার পরও এখন ‘ইসরাইল’ এবং ‘অনাহার’ শব্দ দুটি একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে-এটা খুবই ধ্বংসাত্মক।’ ডেভিড গ্রসম্যানের সাহিত্যকর্ম বহু ভাষায় অনূদিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে তিনি ইসরাইলের সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘ইসরাইল প্রাইজ ফর লিটারেচার’ লাভ করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে ইসরাইলের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনও গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছে। এরই ধারাবাহিকতায় গ্রসম্যানের মন্তব্য বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 


এই বিভাগের আরো খবর