সর্বশেষ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে সরকারি জটার খালের অবৈধ নেট পাটা অপসারণ 

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি:  ফকিরহাটে  সরকারি জটার  খালে অবৈধ নেট পাটা অপসারণের অভিযান পরিচালনা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ ।বৃহস্পতিবার (৩১ জুলাই)দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফকিরহাট মডেল থানার এস আই ওয়াজেদ সহ পুলিশের একটি দল  সাথে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া এলাকার জটার খালে অভিযান পরিচালনা করেন।
এসময় একাধিক নেট পাটা অপসারণ করেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ । অভিযান কালে তিনি জানান, বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে সেই সাথে জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এধরণের অপরাধের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর