সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাইটডাউনের কারণে ৪.২ বিলিয়ন ইউরো লোকসান করেছে ফ্রান্সের ওয়ার্ল্ডলাইন

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিদেশ : ফ্রান্সের পেমেন্টস কোম্পানি ওয়ার্ল্ডলাইন বুধবার জানিয়েছে, তারা ২০২৫ সালের প্রথমার্ধে ৪.২ বিলিয়ন ইউরো (৪.৮ বিলিয়ন ডলার) লোকসানের সম্মুখীন হয়েছে। যা বিভিন্ন সম্পদের রাইটডাউন বা অবচয়ের কারণে হয়েছে। তারা এই ঘোষণা এমন এক সময়ে দেয় যখন কয়েক সপ্তাহ আগেই একটি গণমাধ্যম তদন্তে দাবি করা হয়েছিল কোম্পানিটি বিলিয়ন বিলিয়ন ইউরো সন্দেহজনক লেনদেন করেছে। প্যারিস এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওয়ার্ল্ডলাইন এমন এক কোম্পানি যারা অনলাইন ও অফলাইন উভয় ব্যবসার লেনদেন পরিচালনার মাধ্যমে কমিশন আয় করে। তারা জানিয়েছে যে ভোক্তাদের ব্যয় হ্রাসের কারণে তাদের মোট রাজস্বও ৩.৪ শতাংশ কমে ২.২ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। সামপ্রতিক বছরগুলোতে কোম্পানিটি নিয়মিতভাবে তার আর্থিক পূর্বাভাস সংশোধন করেছে। ফলে, এর পতনশীল শেয়ারের দামের কারণে এটি প্যারিস স্টক এঙ্চেঞ্জের বেঞ্চমার্ক সিএসি ৪০ সূচক থেকে সরে গেছে। জুনের শেষের দিকে সাংবাদিকদের একটি কনসোর্টিয়াম কর্তৃক প্রকাশিত একটি তদন্তে ওয়ার্ল্ডলাইনকে অনলাইন ক্যাসিনো, ক্রিপ্টো-সম্পদ প্ল্যাটফর্ম, পর্ন সাইট এবং এমনকি সন্দেহভাজন মানি লন্ডারিং নেটওয়ার্কসহ ঝুঁকিপূর্ণ খাতে কোটি কোটি ইউরোর সন্দেহজনক লেনদেন প্রক্রিয়াকরণের অভিযোগ আনা হয়। এই রিপোর্ট প্রকাশের ফলে এর স্টকের দাম আরও কমে যায়। ওয়ার্ল্ডলাইনের সিইও পিয়েরে অ্যান্টোইন ভ্যাচেরন মঙ্গলবার এক কনফারেন্স কলে বলেন, সংবাদ প্রতিবেদনের পর কোম্পানির পক্ষ থেকে যে অডিট করানো হয়েছে, তার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আমরা জানি আমাদের সকল নিয়ন্ত্রিত কার্যক্রমে এখন একটি অত্যন্ত সুস্থ ও সুষ্ঠু অবস্থা বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর