সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১১৩টি মরদেহ আনা হয়। এতে করে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সবমিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। ইসরায়েলের হামলায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ১০ হাজার মানুষ থাকতে পারেন। যার অর্থ ইসরায়েলিরা এখন পর্যন্ত গাজায় যত মানুষকে হত্যা করেছে সেগুলো দিয়ে বুর্জ খলিফার মতো ছয়টি ভবন পূর্ণ করা যেতো। এছাড়া নিহতের সংখ্যা ৬০ হাজার হওয়ার অর্থ গাজার প্রতি ৩৬ জন মানুষের একজন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন। দখলদারদের অব্যাহত হামলার কারণে গাজায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ সংখ্যাটি ২০ হাজারের বেশি হবে বলে আশঙ্কা করা হয়। সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো খবর