সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে ভূমি দস্যু নির্মল মন্ডলের বিরুদ্ধে এলাকার মানুষ ফুঁসে উঠেছে।

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ একের পর এক কপিলমুনি এলাকার অধিকাংশ খাস জমি, খাস খাল জালিয়াতের মাধ্যমে কব্জা করে চলেছেন এলাকার ভূমিদস্যু খ্যাত নির্মল কুমার মন্ডল। সারাদিন একটি ব্যাগ হাতে পাইকগাছা ভূমি অফিস সহ উপজেলা পরিষদে তাকে নিয়মিত দেখা যায়। পাইকগাছা ভূমি অফিসের কিছু
দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাজসে মালথ, কাজিমুছা, নাবা, সলুয়া, বিরাশী, হাউলী,
প্রতাপকাটি, দরগামহল ও হাবিবনগর পানি নিষ্কাষনের একমাত্র পথ ভৈরবঘাটা ও কামারআবাদ
মৌজার মানুষপোড়া খাল, মাইটখালী খাল এবং ভৈরবঘাটা খাসখাল ২৭৪/২১ নং মামলা কোটে
চলমান থাকা সত্ত্বেও নির্মল গংরা উক্ত মৌজার ১০৯ বিঘা জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করার
চেষ্টা চালাচ্ছেন । বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী
সন্ত্রাসী লোক নিয়ে একটি বাহিনী গড়ে তোলে। এদের কাজই নির্মল মন্ডল এর পক্ষে জমি দখল
করে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও এখনো সক্রিয় আছে এই বাহিনী। তার এমন কর্মকাণ্ডে
এলাকার মানুষ ফুঁসে উঠেছে। তার বিরুদ্ধে এলাকায় জনরোষ তৈরি হয়েছে। এলাকার সর্বস্তরের
জনগণ নির্মল মন্ডলের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছেন। আগামী ৩০ জুলাই সকাল ৮ টায়
হাবিবনগর মাদ্রাসা মোড় থেকে মানববন্ধন করার পরিকল্পনা নিয়েছেন। এই মানববন্ধন থেকে তারা
আগামীতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবেন এমনটাই জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র।


এই বিভাগের আরো খবর