সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
Oplus_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী এবং গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিগত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি সরুপ লতা ইউনিয়ন এবং কইজ বিজয়ী ৩ জন কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত কপিলমুনি, হরিঢালী ও গদাইপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর