সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা আগামী ২৯ জুলাই এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী।

রোববার সকালে সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের আলোচনার পর এমন ঘোষণা দেয় ডাকসু নির্বাচন কমিশন।

‘এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০-৪৫ দিন সময় লাগবে বলে আশা করছি । আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর’- এমনটাই বললেন চিফ রিটার্নিং অফিসার, অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

সিদ্ধান্ত অনুযায়ী ৬টি কেন্দ্র হলো

১। কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।

২। শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা;

৩। ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা

৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

৫। সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম), স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল এবং

৬। উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করতে পারবেন।


এই বিভাগের আরো খবর