সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছা হাসপাতালে রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনায় দুই রোগীর স্বজনদের মধ্যে সৃষ্ট মারামারি দেখে একজন বৃদ্ধা রোগী মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে মৃত্যুের স্বজনরা জানিয়েছেন। জানা যায়, উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমণি (৭৫) কে অসুস্থ অবস্থায় তার মেয়ে আসমা খাতুন ও ছেলে হাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করে। ২০ দিন আগে তাদের আব্বাও মারা যান। পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনায় দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু হয় বলে মৃত্যুের স্বজন আশরাফুল ইসলাম জানান। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার  দুপুর পৌনে ১ টার দিকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে মোকছেদ মালী হাসপাতালে ভর্তি হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) হাসপাতালে ভর্তি হয়। উভয়ের বেড পাশাপাশি ছিল। বিদ্যুৎ এর মালটি প্লাগের মাধ্যমে ফ্যানের লাইনের তার খুলে যাওয়ায় কথা কাটাকাটির এক পর্যয়ে মোকছেদের স্বজনরা খুকু মনির সন্তানকে মারপিট করতে থাকলে তিনি চিৎকার করার এক পর্যায়ে মারা যান।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সজ্ঞয় কুমার মন্ডল জানান, হার্ট এ্যাটাকে খুকুমণি মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আরিফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং নিহতের পরিবারের সাথে কথা বলেন। বিষয়টি মারামারি সংক্রান্ত কোন বিষয় নয়। ২০ দিন আগে তার স্বামীও মারা যান একারণে তিনি খুবই শোকাহত ছিলেন। অধিক শোকে তার মৃত্যু হতে পারে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর