সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ আটক-৩

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল, ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনা বাহিনী ও থানা পুলিশের  যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় পাইপগান-১টি, তাজা ককটেল বোমা ৫ টি, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং এনআইডি কার্ড ৩টি উদ্ধার সহ তাদেরকে আটক করে।

 আটককৃতরা হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের রসময় বিশ্বাস (৫৫), পিতা, মৃত অমূল্য বিশ্বাস, প্রীতম বিশ্বাস (৩০), পিতা- রসময় বিশ্বাস, দেবব্রত বিশ্বাস  (৩৮) পিতা- নির্মল চন্দ্র বিশ্বাস।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে  ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর