সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কক্সবাজারে গোসল করতে সমুদ্রে নেমে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কক্সবাজার চার বন্ধু ঘুরতে ঘিরে তিন জন গোসল করতে নামেন সমুদ্রে। কিন্তু এই সমুদ্রে গোসল করতে যাওয়াটাই তাদের একজনের মৃত্যু কারণ হয়ে দাঁড়াল। বাকি দুজন হারিয়ে গেছেন অজানায়। এমন ঘটনায় ঘটেছে মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে।

গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যাক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে এম শাদনান সাবাব রহমান (২১)। যে দুজন নিখোঁজ রয়েছেন তারা হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানিয়েছেন, “চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনো দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।”

জানা গেছে, তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


এই বিভাগের আরো খবর