সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনি হাসপাতাল ভূমি দস্যুদের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিস: ভূমি দস্যুদের হাত থেকে খুলনার কপিলমুনি ভারতচন্দ্র হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগ ও হাসপাতালের জায়গা দখলে ভূমি দস্যুদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কপিলমুনিতে
হাসপাতালের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে
স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় দ্রুত হাসপাতালের অবকাঠামো নির্মাণ
কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের
জায়গা দখলের চেষ্টায় ভূমি দস্যুদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সমাজসেবক এম বুলবুল
আহমেদ, সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, এইচ এম শফিউল ইসলাম, শেখ
আনোয়ারুল ইসলাম, শেখ আবু তালেব প্রমুখ।


এই বিভাগের আরো খবর