সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিখোঁজের ১৪ ঘন্টা পর সরাইলে স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৪ ঘন্টা পর ময়না বেগম (০৯) নামের এক স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রামের হাভলী পাড়া মসজিদের দ্বিতীয়তলায় পড়েছিল ওই ছাত্রীর লাশ। স্বজন ও স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণের পর গলায় সেলোয়ার পেছিয়ে নির্মম ভাবে হত্যা করেছে পাষন্ডরা। শিশু ময়না সৌদী প্রবাসী মো. রাজ্জাক মিয়ার মেয়ে।  পুলিশ, পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় লতিফ মোস্তারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলের দিকে সেলোয়ার কামিজ পড়াবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় ময়না। আশপাশের স্বজনদের বাড়িঘরসহ দূরবর্তী স্থানেও খোঁজে সন্ধান মিলেনি ময়নার। বাধ্য হয়ে ময়নার চাচা হেলিম মিয়া বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১টার দিকে সরাইল থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন। আজ রোববার সকালে ময়নাদের বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে মক্তবে পড়তে গিয়ে হাভলী পাড়া মসজিদের দ্বিতীয়তলায় সেলোয়ার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ময়নার লাশ পড়ে থাকতে দেখে বাচ্চারা। খবর পেয়ে পরিবার ও স্বজনরা গিয়ে দেখেন পড়নের সেলোয়ার ময়নার গলায় পেছানো। গভীর রাতে জিডি করার কথা স্বীকার ময়নার চাচাসহ পরিবারের লোকজন বলছেন, মাছুম বাচ্চাটাকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করেছে পাষন্ডরা। আমরা এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। সরাইল থানার অফিসার ইটচার্জ মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত ও শনিবার করে বলেন, ময়নার লাশ উদ্ধারের জন্য পুলিশ শাহবাজপুর গিয়েছে।


এই বিভাগের আরো খবর