সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জঙ্গি নেই দেশে, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হলি আর্টিজান জঙ্গি হামলার বর্ষপূর্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, বাংলাদেশে এখন কোনো জঙ্গি নেই, রয়েছে শুধু ছিনতাইকারী।”

তিনি বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’

হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না-এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই।

বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে-যোগ করেন এ কমিশনার।


এই বিভাগের আরো খবর