সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্টোবরের আগেই ঢাকার সব রাস্তার কাজ শেষ করা হবে: রিজওয়ানা

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে বললেন, “এ বছর ঢাকার রাস্তায় ধূলিদূষণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দূষণ কমাতে অক্টোবর মাসের আগেই ঢাকার সব রাস্তার মেরামতের কাজ শেষ করা হবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান আরও যোগ করে বলেন, “দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করবো। নতুন ২৫০টি বাস কেনার অনুমোদন পাওয়া গেছে।”

“ঢাকার আশেপাশে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করা হবে। ধূলা দূষণ কমানোর মাধ্যমে এবছর নগরবাসীকে স্বস্তি দেয়ার চেষ্টা করবো। বায়ু দূষণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে হবে। শীতকালের আগে (অক্টোবরের মধ্যে) ভাঙাচুরা রাস্তা সংস্কার হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার”- যোগ করেন এ নারী উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর