সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে খালেদা জিয়া, তারেক রহমানের ছবি দিয়ে আ,লীগ নেতার টয়লেট নির্মাণ, গুড়িয়ে দিয়েছে বিএনপির ক্ষুব্দ নেতাকর্মীরা

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপাসর সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা দিয়ে মৎস্য
খামারে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির
সাবেক সভাপতি এ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপুর বিরুদ্ধে। বাগেরহাট জেলা সদরের ডেমা
ইউনিয়নে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক টিপুর মৎস্য খামারে এই টয়রেট
নির্মাণ করা হয়। ঘটনাটি জানতে পেরে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির ক্ষুব্দ নেতাকর্মীরা
বিক্ষোভ মিলিছ নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সেই টয়লেট। পরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির
ক্ষুব্দ নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ডেমা ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান
বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার আলী স্পিকার,
বিএনপি নেতা নীল্লুর রহমান তরফদার, রাকিবুল ইসলাম পান্না, সোহেল তরফদার, জিল্লুর রহমান
তরফদার, হাকিম সরদার, শহিদুল নকীব, শাফিক নকিব, সুলতান হাওলাদার, আলী শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও এঘটনায় জড়িত এলাকা ছেড়ে পালিয়ে
থাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক টিপু ও তার সহযোগিদের দ্রুত
গ্রেফতারসহ বিচার দাবি করা হয়। এই সাথে তারা ডেমা ইউনিয়নে আওয়ামী লীগের সকল
নেতাকর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের প্রতিহতের কথা জানানো হয়।


এই বিভাগের আরো খবর