সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ২৭ জুন

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিদেশ : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডার প্রতিনিধিরা পূর্ব কঙ্গোর সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে। গত বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ২৭ জুন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ওয়াশিংটন থেকে এএফপি একথা জানিয়েছে। দুই দেশ ও তাদের মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়, এপ্রিল মাসে স্বাক্ষরিত নীতিমালার ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে লিখিত চুক্তিটিতে ‘পূর্ব কঙ্গোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ও শত্রুতা নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের শেষের দিকে ওয়াশিংটনে চুক্তিটির স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানীতে কঙ্গো ও রুয়ান্ডার কর্মকর্তাদের মধ্যে তিন দিনের সংলাপের প্রেক্ষিতে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত গঠনমূলক’ চুক্তিটি লিখিত হয়েছে। ‘রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ ও শর্তসাপেক্ষে একীভূতকরণ’ সম্পর্কিত বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সরকার বিরোধী এম২৩ সশস্ত্র গোষ্ঠী বছরের শুরুতে পূর্ব ডিআর কঙ্গোতে হামলা শুরু করলে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়। এম২৩ সশস্ত্র গোষ্ঠীটি জানুয়ারির শেষের দিকে গোমার নিয়ন্ত্রণ নেয় এবং পরে বুকাভু নগরী দখল করে এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোয় শাসন কাঠামো স্থাপন করে। রুয়ান্ডার সীমান্তবর্তী সম্পদ সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সহিংসতায় জর্জরিত। ২০২১ সালের শেষের দিকে এম২৩- এর পুনরুত্থিত হয়ে সেখানে নতুন করে আক্রমণ শুরু করে। রুয়ান্ডা গত মাসে জানায়, তার প্রতিবেশীর সঙ্গে সংকটের অবসানের জন্য জুনের মাঝামাঝি ওয়াশিংটনে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।


এই বিভাগের আরো খবর