সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক সাত

প্রতিনিধি: / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৭ জন আসামিকে আটক করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, পৃথক অভিযানে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানার ৬ জন ও নিয়মিত মামলায় ১ জন মোট ৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে তরিকুল ইসলাম, রেজাকপুর গ্রামের মৃত আলতাফ গাজী বাবলুর রহমান বাবলু, একই গ্রামের সৈয়দ জালাল হোসেন এর ছেলে রেজাউল হোসেন, রাড়ুলী গ্রামের আমির আলী গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী, গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রি, চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আরশাদ সানার ছেলে বিল্লাল সানা এবং নিয়মিত মামলার আসামি পৌরসভার বাতিখালী গ্রামের মৃত কাওসার আলী গাজীর ছেলে আতিয়ার রহমানকে আটক করা হয়।

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, পরোয়ানাভুক্ত  ও নিয়মিত মামলায় মোট ৭ জন আসামিকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর