সর্বশেষ :
সৌদি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ১২ সেনা ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চায় যুক্তরাষ্ট্র এপ্রিলের প্রথম থেকেই পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার জ্বালানি তেলে কেলেঙ্কারি রুখতে ডিপোতে বিজিবি মোতায়েন রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মার বাসডুবি থেকে রক্ষা পায়নি নাসিমা সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত সরকারের রোববার পুরোদমে খুলছে অফিস, রাজধানীমুখী উপচেপড়া ভিড় জীবিত অবস্থায় মেজবান দেখে গেলেন শতবর্ষী জহিরুল্লাহ কুতুবদিয়ায় ৭ হাজার মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন করলেন চেয়ারম্যান হালিম গভীর রাতে অগ্নিসংযোগে দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমণি জলকেলিতে মাতলেন

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন। ভিডিওতে দেখা যায়, পরীমণি তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতেছেন। এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।’ ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির ভক্ত এবং অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’ তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তিনি ক্যাপশনে আরও উল্লেখ করেছেন, ‘কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।’ এই ঘোষণা অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি বিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।’ চলচ্চিত্র শিল্পে পরীমণি যেমন তার সাহসী ভূমিকা এবং স্পষ্টবাদীতার জন্য পরিচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিকও বরাবরই আলোচনার বিষয় হয়েছে। এবার তার শৈশবের পুকুর এবং সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।


এই বিভাগের আরো খবর