Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা বাড়ি নেই

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৮৮ Time View
জিয়া সাঈদ
বাবা বাড়ি নেই
ছায়া আছে ঘরে
সেই যে এক ঘোর রাতকে
ঘোরতর করে চলে গেল
তারপর থেকে
মেঘে মেঘে আমাদের দিন যায়
শিশিরে শিশিরে ঝরে রাত্রি
রাতভর জায়নামাজে বসে থাকে মা
আশ্রয়ের মানুষটা আর আসে না…
গভীর সমুদ্রে নবীন নাবিক আমি
পাশে নেই বলে তুমি – ভেতরে ভেতরে কাঁপি
ঢেউয়ে ঢেউয়ে কেঁপে ওঠে শিশুগুলি
এমন দুর্দিনে কখনো ছিলে না দূরে,
দূরে গিয়ে বোঝালে – কেমন সঙ্গী ছিলে –
কতটা সহায়
পদে পদে তোমার অভাব বাজে আজ
বাজে বাঁকে বাঁকে
বিজয়ের সংবাদে বাজে –
পরাজয়ে সারারাত…
বাবা বাড়ি নেই
বাড়ি ফেরার পথটা এসে
থেমে আছে এখন মসজিদের পাশে
অবোধ হৃদয় ডেকে নিলে সেইখানে
সেই নিঝুম দ্বীপের মতন নির্জনে
দিব্যদর্শী হতে বসে থাকি সমাহিত
তবু বাবাকে দেখি না আর
বাবা বাবা বলে ডাক দিলে
শুধু জলের উতরোল শুনি
যত জল ছিল বুকে
সবই বুঝি ঊর্ধ্বমুখী হয়ে যায় তখন
নাহলে এত জল কী করে উঠে আসে চোখে !
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

বাবা বাড়ি নেই

Update Time : ১১:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
জিয়া সাঈদ
বাবা বাড়ি নেই
ছায়া আছে ঘরে
সেই যে এক ঘোর রাতকে
ঘোরতর করে চলে গেল
তারপর থেকে
মেঘে মেঘে আমাদের দিন যায়
শিশিরে শিশিরে ঝরে রাত্রি
রাতভর জায়নামাজে বসে থাকে মা
আশ্রয়ের মানুষটা আর আসে না…
গভীর সমুদ্রে নবীন নাবিক আমি
পাশে নেই বলে তুমি – ভেতরে ভেতরে কাঁপি
ঢেউয়ে ঢেউয়ে কেঁপে ওঠে শিশুগুলি
এমন দুর্দিনে কখনো ছিলে না দূরে,
দূরে গিয়ে বোঝালে – কেমন সঙ্গী ছিলে –
কতটা সহায়
পদে পদে তোমার অভাব বাজে আজ
বাজে বাঁকে বাঁকে
বিজয়ের সংবাদে বাজে –
পরাজয়ে সারারাত…
বাবা বাড়ি নেই
বাড়ি ফেরার পথটা এসে
থেমে আছে এখন মসজিদের পাশে
অবোধ হৃদয় ডেকে নিলে সেইখানে
সেই নিঝুম দ্বীপের মতন নির্জনে
দিব্যদর্শী হতে বসে থাকি সমাহিত
তবু বাবাকে দেখি না আর
বাবা বাবা বলে ডাক দিলে
শুধু জলের উতরোল শুনি
যত জল ছিল বুকে
সবই বুঝি ঊর্ধ্বমুখী হয়ে যায় তখন
নাহলে এত জল কী করে উঠে আসে চোখে !