সর্বশেষ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৪৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ওই পথচারী ফলতিতা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই অজ্ঞাত এক নারী একটি ভ্যানে করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তার নাম পরিচয় কেউ সঠিকভাবে জানাতে পারেনি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনা সাথে সাথেই একজন নারী একটি ভ্যানে করে মরদেহ মোল্লাহাটের দিকে নিয়ে গেছে। তবে অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর