বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চলে গেলেন ‘এম এ এস এইচ’ খ্যাত অভিনেত্রী লরেটা জেন সুইট

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

বিনোদন: বিশ্বব্যাপী জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের মনে অমর হয়ে আছেন, সেই বর্ষীয়ান হলিউড অভিনেত্রী লরেটা জেন সুইট চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লরেটার মৃত্যু হয় এবং এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।
লরেটা জেন সুইটের জন্ম নিউ জার্সিতে হলেও নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ের উপর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন তিনি। টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৬৯ সালে, বিভিন্ন সিরিজে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে প্রকৃত খ্যাতি আসে জনপ্রিয় সিরিজ ‘এম এ এস এইচ’-এর মাধ্যমে, যা তাকে বিশ্বের ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে।
এই সিরিজে অভিনয়ের সুবাদে তিনি ছয়বার এমি অ্যাওয়ার্ডে মনোনীত হন, যার মধ্যে ১৯৮০ ও ১৯৮২ সালে দুইবার পুরস্কার জয় করেন তিনি। দীর্ঘদিন সিরিজটির সঙ্গে যুক্ত থাকা অভিনেত্রীদের মধ্যে লরেটা ছিলেন অন্যতম।
১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লরেটা। শুধু অভিনয়েই নয়, মানবিক কাজেও ছিল তার সরব উপস্থিতি। পশু সুরক্ষার উদ্দেশ্যে তিনি গড়ে তোলেন ‘সুইটহার্ট অ্যানিমেল অ্যালায়েন্স’ নামের একটি সংস্থা, যার মাধ্যমে অসংখ্য পশুর জীবন বাঁচাতে ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন তিনি। এ জন্য পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কারও।
‘এম এ এস এইচ’ ছাড়াও তিনি কাজ করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো জনপ্রিয় টিভি চলচ্চিত্রে। পাশাপাশি বড় পর্দাতেও তার অবদান উল্লেখযোগ্য। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’ বিশেষভাবে স্মরণযোগ্য।
একজন অভিনেত্রী হিসেবে দক্ষতা ও মানবিক মূল্যবোধে তিনি ছিলেন অনন্য। তার প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গন হারালো এক কিংবদন্তিকে।


এই বিভাগের আরো খবর