সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে জিয়াউর রহমানের মত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

কপিলমুনি (খুলনা) অফিসঃ বিএনপিথর প্রতিষ্ঠাতা সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মত্যুবার্ষিকী
উপলক্ষে কপিলমুনিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার জুম্মার নামাজ শেষে
সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা বিএনপিথর অন্যতম সদস্য শেখ শামসুল আলম পিন্টুর উদ্যোগে
কপিলমুনি হরিঢালী ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মসজিদে আগতদের তাবারক ও দুস মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দোয়া ও
মিলাদ মাহফিল শেষে বিএনপি নেতা শেখ শামসুল আলম পিন্টু বলেন , শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
তার প্রতিষ্ঠিত দল বিএনপি ৩ বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম
সার্কিট হাউজ বিপথগামী একদল সেনা সদস্যের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন তিনি।
তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৭ টি দেশের
সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তিনি জাতীয়তাবাদ ভিত্তিক এক
কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন । এসময় তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও সুসতা কামনা করেন। অনুষ্ঠানে উপসিত
ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
ছবি ক্যাপঃ কপিলমুনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত্যুবার্ষিকীতে বক্তব্য
রাখছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা বিএনপির অন্যতম নেতা শেখ শামসুল আলম পিন্টু।


এই বিভাগের আরো খবর