সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১ জুন বাজারে আসছে নতুন নোট

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুন থেকে বাজারে তিনটি নতুন মূল্যমানের ব্যাংক নোট চালু করতে যাচ্ছে। নতুন এই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিফলন ঘটানো হয়েছে। পাশাপাশি, প্রতিটি নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে থিম হিসেবে গ্রহণ করা হয়েছে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নোটগুলোর ডিজাইন ও ছাপায় আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে।
১০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবন: নতুন ১০০০ টাকার নোটে সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। বেগুনি রঙের এ নোটে রয়েছে বিশেষ ধরনের জলছাপ, রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, ম্যাজেন্টা-থেকে-সবুজে পরিবর্তনশীল কালি, মাইক্রোপ্রিন্ট, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চিহ্নসহ মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য। ৫০ টাকায় আহসান মঞ্জিল ও শিল্পাচার্যের চিত্রকর্ম: গাঢ় বাদামী রঙের নতুন ৫০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। এই নোটে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে নিরাপত্তা সুতা, জলছাপ, ও মাইক্রোপ্রিন্ট।
২০ টাকার নোটেও ঐতিহ্য ও নিরাপত্তা: নতুন ২০ টাকার নোটেও রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। যদিও বাংলাদেশ ব্যাংক এই মূল্যমানের বিস্তারিত ডিজাইন প্রকাশ করেনি, তবে নোটটিও নতুন সিরিজের আওতায় ১ জুন থেকেই বাজারে আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিরিজের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রাও সচল থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য সীমিত সংখ্যক নমুনা নোট (ংঢ়বপরসবহ) ‘টাকা জাদুঘর’, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে নির্ধারিত মূল্যের বিনিময়ে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নতুন সিরিজের মাধ্যমে একদিকে যেমন দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা যাবে, অন্যদিকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যাবে।


এই বিভাগের আরো খবর