সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সচিবালয়ের কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী রোববার থেকে তারা আর এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবেন না। রোববার ও সোমবার (১ ও ২ জুন) তারা উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেবেন।বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে আয়োজিত এক কর্মচারী সমাবেশ শেষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কো চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ জানান। সমাবেশ শেষে তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হবে। ২ জুন কর্মচারিরা স্মারকলিপি দেবেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। এ সময় নুরুল ইসলাম জানান, বিভাগীয় সদরদফতর জেলাপ্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও স্মারকলিপি পাঠানো হবে। এই তিন কার্যালয় থেকে স্মারকলিপি দেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে। কর্মচারী নেতা বলেন, শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন এবং আমরা তার কাছ থেকে ভালো একটি সংবাদ শুনবো সেই অপেক্ষায় আছি। একইসঙ্গে ঈদুল আজহার ছুটি আসতে আর চার দিন বাকি আছে। এই চার দিনে আমরা কোনও কর্মবিতরি পালন করতে চাই না।


এই বিভাগের আরো খবর